ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২ বার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে মোট ১২ বার প্রতিবেদন দাখিলের তারিখ পরিবর্তন করা হলো। আদালত আগামী ৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন এ তারিখ নির্ধারণ করেন। গত বছরের ডিসেম্বরে রাজধানীর পল্টন এলাকায় জুমার নামাজ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, এই মামলায় ডিবি পুলিশ আগে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও বাদীপক্ষ তাতে নারাজি দেয়। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। বর্তমানে অভিযুক্তদের মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন এবং বাকিরা পলাতক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২ বার

আপডেট সময় : ০৬:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬