ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সরাইলে রাতের আঁধারে সরকারি নথি পাচারের চেষ্টা, রিকশাচালক আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের গুদাম থেকে বস্তাভর্তি গুরুত্বপূর্ণ সরকারি নথি পাচারের সময় এক রিকশাচালককে হাতেনাতে আটক করা হয়েছে। গত ১৮ এপ্রিল রাতে উপজেলা চত্বর থেকে বের হওয়ার সময় গেটম্যানের সন্দেহের মুখে পড়ে ওই ব্যক্তি। পরবর্তীতে বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ সরকারি কাগজপত্র পাওয়া গেলে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক সাব্বির জেলার সদর উপজেলার বুদল ইউনিয়নের বাসিন্দা।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। একজন সাধারণ রিকশাচালক কীভাবে সংরক্ষিত স্টোররুমের হদিস পেলেন এবং কঠোর নিরাপত্তা পেরিয়ে ভেতরে প্রবেশ করলেন, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। এছাড়া স্টোররুমের দরজা-জানালা ভেতর থেকে খোলা থাকার বিষয়টিও অভ্যন্তরীণ যোগসাজশের ইঙ্গিত দিচ্ছে। অনেকে ধারণা করছেন, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই নথি চুরির চেষ্টা করা হয়েছিল। যদিও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মামলা সংক্রান্ত বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

সরাইলে রাতের আঁধারে সরকারি নথি পাচারের চেষ্টা, রিকশাচালক আটক

আপডেট সময় : ০৭:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬