ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ওপর বাড়তি খরচের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান অভিযোগ করেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে। তেলের দাম বৃদ্ধির ফলে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। ছাত্রনেতারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বাজার সিন্ডিকেট দমনের দাবি জানান।

বক্তারা আরও বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণ না করে সমালোচকদের দমনে ব্যস্ত রয়েছে। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ কারাবন্দি অ্যাক্টিভিস্টদের মুক্তির দাবি জানান এবং বাজারের স্থিতিশীলতা ফেরাতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির বিক্ষোভ

আপডেট সময় : ০৭:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬