ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

‘ভারত ও আ.লীগের বিরুদ্ধে লেখায় গুম করে জঙ্গি নাটক সাজানো হয়’, ট্রাইব্যুনালে মাসরুরের জবানবন্দি

ফেসবুকে ভারত এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে পোস্ট দেওয়ার কারণে গুম ও অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মাসরুর আনোয়ার চৌধুরী। রোববার ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে তিনি জানান, নির্যাতনের পর তাকে জঙ্গি সাজিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল।

জবানবন্দিতে মাসরুর বলেন, ২০২০ সালের ৩ মার্চ কর্মস্থলে যাওয়ার পথে সাদা পোশাকধারী একদল লোক তাকে তুলে নিয়ে যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতা করে দেওয়া একটি ফেসবুক পোস্টের কথা উল্লেখ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং জঙ্গি সংশ্লিষ্টতার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। এই ঘটনায় তিনি শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান ১৭ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। মাসরুর বর্তমানে একটি ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

‘ভারত ও আ.লীগের বিরুদ্ধে লেখায় গুম করে জঙ্গি নাটক সাজানো হয়’, ট্রাইব্যুনালে মাসরুরের জবানবন্দি

আপডেট সময় : ০৭:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬