ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ফুলবাড়িয়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যান

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ এলাকায় কলমদরিয়া নদীর ওপর নির্মিত একটি জরাজীর্ণ ব্রিজ দিয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে ভারী যানবাহন। ব্রিজটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে লোহার ব্যারিকেড দেওয়া হলেও চালকরা তা ভেঙে প্রতিদিন ট্রাক ও ট্রাক্টর চলাচল করাচ্ছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ এই ব্রিজটি দিয়ে নিয়মিত বালি, ইট ও কাঠবোঝাই ট্রাক যাতায়াত করায় এর স্থায়িত্ব একদম তলানিতে ঠেকেছে। প্রশাসন সতর্কতামূলক সাইনবোর্ড টাঙালেও ট্রাক চালকরা তা তোয়াক্কা করছেন না। স্থানীয়রা দ্রুত এই ব্রিজে যান চলাচল স্থায়ীভাবে বন্ধ করে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নতুন একটি সেতু নির্মাণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জানান, যারা সরকারি ব্যারিকেড ভেঙে যানবাহন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

ফুলবাড়িয়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যান

আপডেট সময় : ০৫:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬