ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিলেন বিলকিস জাহান রিমি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি। রোববার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের নিকট তিনি তার যোগদানপত্র দাখিল করেন। এ সময় নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে স্বাগত জানান মন্ত্রী।

এর আগে গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পদায়ন করা হয়েছিল। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের এই কর্মকর্তা দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ারে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ হিসেবে পরিচিত।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, অভিজ্ঞ এই কর্মকর্তার নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বর্তমান কার্যক্রম আরও গতিশীল এবং জনমুখী হয়ে উঠবে। দায়িত্ব গ্রহণের পর তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিলেন বিলকিস জাহান রিমি

আপডেট সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬