ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সরিষাবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকট: ক্ষুব্ধ কৃষকদের সড়ক অবরোধ

জামালপুরের সরিষাবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকট ও বিতরণে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ডিজেল ও পেট্রোল সরবরাহে সিন্ডিকেটের কারসাজি এবং স্বজনপ্রীতির অভিযোগে এই অসন্তোষ তৈরি হয়। ভুক্তভোগীদের দাবি, গত কয়েকদিন ধরে পাম্পগুলোতে ধরণা দিয়েও তারা প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।

শনিবার দুপুরে সরিষাবাড়ী-দিকপাইত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কৃষকরা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কৃষকদের অভিযোগ, ভুট্টা ও ধান চাষের এই ভরা মৌসুমে সেচের জন্য ডিজেল অত্যন্ত জরুরি। কিন্তু ফিলিং স্টেশনগুলোতে সাধারণ কৃষকদের ফিরিয়ে দিয়ে প্রভাবশালী ও বাণিজ্যিক যানবাহনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে করে সেচ ব্যাহত হওয়ায় ফসল শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

অন্যদিকে, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সরকারি বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে। তবে কৃষকরা অবিলম্বে স্বচ্ছ প্রক্রিয়ায় তেল বিতরণের দাবি জানিয়েছেন, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

সরিষাবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকট: ক্ষুব্ধ কৃষকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬