কুমিল্লার দেবিদ্বারে ভূমি সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে হয়রানি করা এবং প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত এক গণশুনানিতে তিনি এ মন্তব্য করেন। ভূমি সেবার মান উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকশ সেবাপ্রার্থী তাদের অভিযোগ তুলে ধরেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারে একটি ভূমি সিন্ডিকেট সক্রিয় রয়েছে যারা জমি কেনাবেচায় সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে প্রবাসীরা জমি কিনতে এসে দালাল চক্রের হাতে হয়রানির শিকার হচ্ছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো অনিয়ম সহ্য করা হবে না এবং সিন্ডিকেট সদস্যদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ভূমি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























