আসন্ন ফুটবল বিশ্বকাপ মাঠে বসে দেখার স্বপ্ন পূরণ করতে গেলে ফুটবল প্রেমীদের পকেটে বড় ধরনের টান পড়তে যাচ্ছে। গ্যালারির টিকিটের উচ্চমূল্যের পাশাপাশি যাতায়াত খরচও এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম থেকে নিউ ইয়র্ক সিটি পর্যন্ত যাতায়াতে ট্রেনের আকাশচুম্বী ভাড়ার তথ্য সামনে আসায় অবাক হয়েছেন অনেকেই।
পরিবহন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ চলাকালীন ম্যানহ্যাটনের পেন স্টেশন থেকে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের স্টেডিয়াম পর্যন্ত যাতায়াতে প্রতিটি ম্যাচের জন্য ভক্তদের গুনতে হবে প্রায় ১৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৮ হাজার টাকারও বেশি। অথচ সাধারণ সময়ে ৯ মাইলের এই পথ পাড়ি দিতে ভাড়া লাগে মাত্র ১২.৯০ ডলার বা প্রায় ১৬০০ টাকা। অর্থাৎ বিশ্বকাপ উপলক্ষে এই রুটের ভাড়া বাড়ানো হয়েছে প্রায় ১২ গুণ। মাত্র ১৫ মিনিটের এই ট্রেন ভ্রমণের বিশাল ব্যয়ভার এখন দর্শকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 























