ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া ট্রাকের চাপায় দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি বেপরোয়া বালুবাহী ট্রাকের চাপায় দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসমত হাসু (২০) এবং আশরাফ (৩০)। তারা সহ মোট ১৯ জন শ্রমিক মহাসড়কের ৫-৬ নং ব্রিজের মাঝামাঝি এলাকায় সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় যমুনা থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে কর্মরত শ্রমিকদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই হাসমত ও আশরাফ মারা যান।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীর হত্যা: কিশোরগঞ্জ-৪ আসনের এমপি প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া ট্রাকের চাপায় দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ২

আপডেট সময় : ১০:২৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬