ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বাড়ল ডিজেল-অকটেন-পেট্রোলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ বাজারেও ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই বর্ধিত দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার জ্বালানি তেলের দাম প্রকারভেদে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মন্ত্রণালয়ের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে বেশি দাম বেড়েছে অকটেনে; প্রতি লিটারে ২০ টাকা বেড়ে এর নতুন দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা। পেট্রোলের দাম লিটারপ্রতি ১৯ টাকা বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ১৩৫ টাকা। এছাড়া কেরোসিনের দাম ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে যে, রোববার থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নতুন মূল্যেই জ্বালানি তেল বিক্রি করতে হবে। এর আগে গত ৩১ মার্চ সর্বশেষ সমন্বয়ে ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা দরে বিক্রি হচ্ছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফায় নামমাত্র দাম কমানো হলেও বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে এবার বড় অংকের মূল্যবৃদ্ধির পথে হাঁটল সরকার।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না: ডোনাল্ড ট্রাম্প

বাড়ল ডিজেল-অকটেন-পেট্রোলের দাম

আপডেট সময় : ১০:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬