ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ‘দেশি ফাউন্ডেশন’-এর নতুন উদ্যোগ: স্পোর্টস, থেরাপি ও অ্যাকাডেমিক সেন্টার উদ্বোধন

বাংলাদেশ জুড়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া ‘ডিসেবিলিটি এম্পাওয়ার্মেন্ট ফর সাসটেইনেবল ইমপ্যাক্ট (দেশি) ফাউন্ডেশন’ নববর্ষ উদযাপনের পাশাপাশি তাদের নতুন তিনটি অত্যাধুনিক কেন্দ্র উদ্বোধন করেছে। শনিবার (আজ) এই বিশেষ দিনে সংস্থাটি দেশি স্পোর্টস সেন্টার, দেশি থেরাপি সেন্টার এবং দেশি অ্যাকাডেমিক সেন্টার চালু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক সাজ্জাদুল ইসলাম। এছাড়াও, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সাইফুল কবির, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আমিনুল হাসান এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের ট্রেজারার আসিফুল হাসান মাসুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সাধারণ সম্পাদক ড. মারুফ আহমেদ মৃদুল। সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি রাসেল কবির সুমন। অনুষ্ঠানে সহ-সভাপতি সানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক হেদায়েতুল আজিজসহ অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশি ফাউন্ডেশন, যা ২০২১ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল, অটিজম সহ অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের জন্য একটি অগ্রণী আবাসনভিত্তিক পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচিত। এই নতুন কেন্দ্রগুলোর মাধ্যমে সংস্থাটি খেলাধুলা, বিশেষ শিক্ষা এবং দৈনন্দিন শিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না: ডোনাল্ড ট্রাম্প

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ‘দেশি ফাউন্ডেশন’-এর নতুন উদ্যোগ: স্পোর্টস, থেরাপি ও অ্যাকাডেমিক সেন্টার উদ্বোধন

আপডেট সময় : ১০:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬