ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মারাতের জোড়া গোলে ব্রাদার্সকে হারাল পিডব্লিউডি

বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পিডব্লিউডি। রাশিয়ান ফরোয়ার্ড দোসাভা তারেক মারাতের অনবদ্য পারফরম্যান্সে ২-১ গোলের ব্যবধানে জয় পায় দলটি। ম্যাচে পিডব্লিউডির হয়ে দুটি গোলই করেন মারাত। অন্যদিকে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন ব্রাদার্স ইউনিয়ন সাতজন বিদেশি খেলোয়াড় নিয়েও পরাজয় এড়াতে পারেনি।

খেলার ১৪ মিনিটে মারাতের গোলে লিড নেয় পিডব্লিউডি। প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি। বিরতির পর ৬৪ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্রসে পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত গোল করে ব্রাদার্সকে সমতায় ফেরান। তবে ৮৪ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে পিডব্লিউডিকে আবারও এগিয়ে দেন মারাত। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলেও ব্রাদার্স আর ম্যাচে ফিরতে পারেনি।

এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে উঠে এসেছে পিডব্লিউডি। অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে রেলিগেশন ঝুঁকিতে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফেডারেশন কাপে ভালো করলেও লিগের এই হার ব্রাদার্স শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না: ডোনাল্ড ট্রাম্প

মারাতের জোড়া গোলে ব্রাদার্সকে হারাল পিডব্লিউডি

আপডেট সময় : ১১:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬