ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না: জালাল উদ্দিন এমপি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন বলেছেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা দেশ, জাতি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই সকলের ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যারা মাদক সেবন করে এবং বিক্রি করে তারা দেশ ও জাতির শত্রু। তাদের এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনার জন্য বোঝাতে হবে এবং মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তবেই একটি মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজারুল হক মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না: জালাল উদ্দিন এমপি

আপডেট সময় : ০৫:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬