ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মাদকাসক্ত ছেলের হাতে মা লাঞ্ছিত: ৩ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকাসক্ত অবস্থায় মাকে মারধর করার দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, শহীদুল ইসলাম (২৭) নামে ওই যুবক মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন তাকে এই কারাদণ্ডাদেশ দেন।

আটক শহীদুল ইসলাম ছনুয়া খুদুকখালীর মফিজুর রহমানের ছেলে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান এবং সামাজিক অপরাধ দমনে তাদের তৎপরতা অব্যাহত থাকবে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধস: চার মাসে আয় কমেছে ১১ শতাংশ

মাদকাসক্ত ছেলের হাতে মা লাঞ্ছিত: ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬