ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পল্লী উন্নয়ন বোর্ডে ১১০ পদে নিয়োগ, আবেদন ২৪ মে পর্যন্ত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাদের অধীনে ১৩ থেকে ২০ গ্রেডের মোট ১১০টি পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের আওতায় এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

বিভিন্ন পদের মধ্যে রয়েছে হিসাব সহকারী (বি.কম বা সমমান), মাঠ সংগঠক (স্নাতক), নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক/কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিসটেন্ট (এইচএসসি বা সমমান), গাড়িচালক (অষ্টম শ্রেণি ও বৈধ লাইসেন্স) এবং অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড (অষ্টম শ্রেণি)। পদগুলোতে বেতন স্কেল ১৩তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত নির্ধারিত রয়েছে।

এই পদগুলোতে কর্মস্থল হবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলায়। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র ডাক বা কুরিয়ারযোগে নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিট এবং ফেরৎ খাম সংযুক্ত করতে হবে। প্রথম চারটি পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং শেষ দুটি পদের জন্য আবেদন ফি ৫০ টাকা। এটি লক্ষ্য রাখা জরুরি যে, পদগুলো সম্পূর্ণ অস্থায়ী এবং শুধুমাত্র কর্মসূচির জন্য প্রযোজ্য, যা বিআরডিবি’র রাজস্ব বাজেটভুক্ত নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের সংক্রমণ রোধে স্কুল বন্ধের রিট শুনানি সোমবার, ৪৭ শিশুর মৃত্যুতে তদন্তের দাবি

পল্লী উন্নয়ন বোর্ডে ১১০ পদে নিয়োগ, আবেদন ২৪ মে পর্যন্ত

আপডেট সময় : ০২:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬