খুলনায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি এবং কুখ্যাত অপরাধী চক্র ‘বি কোম্পানি’র সদস্য বাদশাকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মহানগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ এর সদর দপ্তর থেকে শনিবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত বাদশা খুলনার কয়রা উপজেলার দেয়ারা গ্রামের নৈমুদ্দীন সানার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাঁধ এলাকার আয়েশা চৌধুরীর টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বছরের ৯ নভেম্বর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় ফাইম নামের এক যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা জানিয়েছেন, তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে সংরক্ষণ করতেন। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 























