মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে বাজারের স্বর্ণকারপট্টিতে একদল মুখোশধারী ডাকাত পাহারাদারকে মারধর করে বেঁধে রেখে ছয়টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে লুটপাট চালায়। ডাকাতরা দোকানগুলোর সিন্ধুকসহ কয়েক কোটি টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ভোরে অতর্কিত এই হামলায় তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এলাকায় পুলিশি টহল জোরদার থাকলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হতো। এ ঘটনায় বর্তমানে ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। মাদারীপুর সদর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
রিপোর্টারের নাম 























