ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় গ্রেফতার ৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানীর পুরোনো ঢাকায় প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যা ঘটনায় দুই শুটারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের ব্যবহৃত পিস্তল দুটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফিং করবেন অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

ডিএমপির ডিসি (মিডিয়া) এক বার্তায় জানান, “রাজধানীর সূত্রাপুরে চাঞ্চল্যকর মামুন হত্যার ঘটনায় ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার এবং দুই শ্যুটারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে দুই শুটারকে আটক করার কথা জানিয়েছিল ডিবি। তারা হলেন- রুবেল ও ইব্রাহিম। তারা দুজনই পেশাদার ভাড়াটে শুটার হিসেবে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ। বাকি তিনজনের নাম বুধবার প্রেস ব্রিফিংয়ে জানা যাবে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ফটকের সামনে মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আদালতে হাজিরা শেষে ফেরার পথে এই হত্যাকাণ্ড ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় গ্রেফতার ৫

আপডেট সময় : ০৬:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫