কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় ‘সম্পূর্ণ উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছে ইরান। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে, যা দিনের শুরুতে ৯৮ ডলারের উপরে ছিল। একইভাবে মার্কিন তেলের মানদণ্ড হিসেবে পরিচিত নাইমেক্স লাইট সুইট ক্রুড তেলের দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই ইতিবাচক বার্তার প্রভাব পড়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। প্যারিসের সিএসি এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচক দুই শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়া লন্ডনের এফটিএসই এবং যুক্তরাষ্ট্রের ডাও জোনস ও এসঅ্যান্ডপি সূচকেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হওয়ার খবর বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
রিপোর্টারের নাম 

























