বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ মিশন শুরু করতে যাচ্ছে ব্রিটেন ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে প্যারিসে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই বহুজাতিক মিশনটি হবে সম্পূর্ণ ‘শান্তিপূর্ণ ও রক্ষণাত্মক’। মূলত সমুদ্র থেকে মাইন অপসারণ এবং পণ্যবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই হবে এই মিশনের প্রধান লক্ষ্য। স্টারমার আরও উল্লেখ করেন যে, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, তাই এই রুটের নিরাপত্তা বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সম্মিলিত দায়িত্ব।
ইতোমধ্যে বিশ্বের অন্তত এক ডজন দেশ এই মিশনে প্রয়োজনীয় সরঞ্জাম ও সম্পদ দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিরসনেই ব্রিটেন ও ফ্রান্স এই উদ্যোগ গ্রহণ করেছে।
রিপোর্টারের নাম 























