মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন ও হরমুজ প্রণালিতে নিরবচ্ছিন্ন নৌ-চলাচল নিশ্চিত করতে সামরিক সহযোগিতার প্রস্তাব দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত একটি স্থায়ী কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
এক সংবাদ সম্মেলনে মের্জ বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মাইন অপসারণসহ প্রয়োজনীয় কারিগরি ও সামরিক সহায়তা দিতে প্রস্তুত জার্মানি। তবে এই ধরনের সামরিক মিশনের জন্য জাতিসংঘ এবং জার্মানির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। পাশাপাশি এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণকেও বাঞ্ছনীয় মনে করেন তিনি।
জার্মান চ্যান্সেলর আরও উল্লেখ করেন যে, ইরান সম্প্রতি হরমুজ প্রণালি খুলে দেওয়ার যে ঘোষণা দিয়েছে তা ইতিবাচক। তবে এই চলাচল হতে হবে স্থায়ী, নিরাপদ এবং সম্পূর্ণ শুল্কমুক্ত। এছাড়াও তিনি হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিরসনেও একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























