লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা না পেরোতেই হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়েছেন, হিজবুল্লাহকে নির্মূল করার লক্ষ্য এখনো অর্জিত হয়নি এবং তাদের রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায় ইসরায়েলের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
নেতানিয়াহুর এই মারমুখী অবস্থানের বিপরীতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ইসরায়েলকে আর লেবাননে নির্বিচারে হামলা চালানোর সুযোগ দেওয়া হবে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়।’
মার্কিন প্রেসিডেন্টের এমন প্রকাশ্য বিরোধিতার মুখে নেতানিয়াহুর এই ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। ১০ দিনের যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 
























