ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করতে ‘বাধ্য হয়েছে’। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, হিজবুল্লাহ বা লেবাননের অন্য কোনো ফ্রন্টে আক্রমণ করার অধিকার ইসরাইলের নেই। তিনি যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন যে, ইরানের ‘মর্যাদা ও গর্ব’ অক্ষুণ্ণ রেখে এই কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে পাকিস্তান সহায়তা করেছে।
ভাষণে প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি এবং এই অঞ্চলে অস্থিরতা বা সন্ত্রাসবাদও চায় না। তিনি বলেন, তেহরান সর্বদা শান্তির পথে চলে, তবে নিজের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা আপসহীন। প্রেসিডেন্ট আরও বলেন, ইরান তার নীতি ও অবস্থানে অটল থাকবে এবং অন্য পক্ষকেও এটি বুঝতে হবে।
এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনা করে বলেন, সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের হত্যার মাধ্যমে তারা ইরান ও পুরো অঞ্চলকে বিশৃঙ্খলা ও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
রিপোর্টারের নাম 
























