ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

লেবাননের সঙ্গে চুক্তি হলেও দখলকৃত ভূমি ছাড়বে না ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেছেন যে, লেবাননের সঙ্গে চুক্তি হলেও দখলকৃত এলাকা তারা ছাড়বে না। তিনি জানিয়েছেন, ইসরাইলি সেনাবাহিনী লেবাননে তাদের দখলকৃত অবস্থানগুলোতে অবস্থান বজায় রাখবে।

ইসরাইলি সংবাদমাধ্যম হ্যারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাটজ আরও বলেন, ইসরাইলি বাহিনীর মূল লক্ষ্য হলো সামরিক বা কূটনৈতিক যেকোনো উপায়ে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা। তিনি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং লেবানন সরকারের ওপর ওয়াশিংটনের চাপকে এই লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন।

প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ‘ইসরাইলি বাহিনী যেসব এলাকা দখল করেছে, সেগুলো তাদের নিয়ন্ত্রণেই থাকবে।’ তিনি ইঙ্গিত দেন যে, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সেনাবাহিনী পিছু হটবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘প্রয়োজন ছাড়া ইরানের সাথে যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র’: জেডি ভ্যান্স

লেবাননের সঙ্গে চুক্তি হলেও দখলকৃত ভূমি ছাড়বে না ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬