ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গজনিত কারণে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ২৭৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে ১২৭ জন হামে আক্রান্ত হয়েছে এবং হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৩৭ জন এবং সন্দেহজনকভাবে আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মোট ৩ হাজার ১৯২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এবং সন্দেহজনকভাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে। এই সময়ের মধ্যে ১১ হাজার ২৪৩ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগীয় তথ্যে দেখা গেছে, ঢাকা বিভাগে হামে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে মোট ৯ হাজার ২৭৪ জন হামে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১ হাজার ৯৬৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিতভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে এই রোগ সম্পর্কে সচেতন থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কূটনীতির মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

আপডেট সময় : ০৬:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬