ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। দেশটির উদ্ধারকারী সংস্থা ইতিমধ্যে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ শুরু করেছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে একটি গহীন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকায়, যার ফলে উদ্ধার অভিযান পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়েছে। হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬