ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সব অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া সমঝোতা নয়, সাফ জানিয়ে দিল ইরান

অস্থায়ী কোনো যুদ্ধবিরতি বা আংশিক সমঝোতা মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, তেহরান পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও যুদ্ধের অবসান চায়। আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ববৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।

ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো যুদ্ধবিরতি কার্যকর হতে হলে তা অবশ্যই লেবানন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ এলাকাকে অন্তর্ভুক্ত করতে হবে। একে ইরানের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে উল্লেখ করেন তিনি। মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে তিনি আরও বলেন, তাদের কর্মকাণ্ড বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘প্রয়োজন ছাড়া ইরানের সাথে যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র’: জেডি ভ্যান্স

সব অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া সমঝোতা নয়, সাফ জানিয়ে দিল ইরান

আপডেট সময় : ০৫:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬