ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় রয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় শনিবার সকাল ৯টার মধ্যে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ১৬ মিলিমিটার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের প্রাণহানি

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

আপডেট সময় : ০৪:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬