ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপ-ট্রাক সংঘর্ষে ২ ঘোড়া ব্যবসায়ী নিহত, আহত ৩

কুষ্টিয়া সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে দুজন ঘোড়া ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষা ডাঙা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম বিকাশ (৪৫) এবং সাফায়েত হোসেন (৩৫)। তারা নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা থেকে পাঁচটি ঘোড়া নিয়ে একটি পিকআপভ্যান নড়াইলের দিকে যাচ্ছিল। পথে মহিষা ডাঙা এলাকায় পৌঁছালে পিকআপটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাফায়েত হোসেন নামে একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাশ মারা যান। এই দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, নিহতরা ঘোড়া ব্যবসায়ী এবং তাদের বাড়ি নড়াইল জেলায়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপ-ট্রাক সংঘর্ষে ২ ঘোড়া ব্যবসায়ী নিহত, আহত ৩

আপডেট সময় : ০৪:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬