ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অটোরিকশা ও মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু ছিদ্দিক (২৫) নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকালে নিহত শ্রমিকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনার ফলে আবু ছিদ্দিকের মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় অটোরিকশাচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত আবু ছিদ্দিক শেখেরখীল ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানিয়েছেন, থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬