ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে প্রতিক্রিয়া জানানো হবে: হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলকে সতর্ক করে বলেছে যে, যদি তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে তাদের যোদ্ধারা ‘ট্রিগারে আঙুল রাখবেন’। হিজবুল্লাহর মালিকানাধীন আল-মানার টিভিতে প্রচারিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ইরান সমর্থিত এই গোষ্ঠী আরও জানিয়েছে যে, তাদের যোদ্ধারা শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে গুলি চালানোর জন্য সদা প্রস্তুত থাকবে। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি অর্জনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে একমত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘প্রয়োজন ছাড়া ইরানের সাথে যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র’: জেডি ভ্যান্স

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে প্রতিক্রিয়া জানানো হবে: হিজবুল্লাহ

আপডেট সময় : ০৪:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬