ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও পুকুর ভরাট করে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড বাজারের পূর্বপ মকবুলার রহমান জুট মিল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও সীতাকুণ্ড থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, একেএইচ লজিস্টিকস দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের সহায়তায় অবৈধভাবে পাহাড় কেটে আসছিল এবং আংশিক পুকুর ভরাট করে কনটেইনার টার্মিনাল নির্মাণ করছিল। এ কাজে তারা প্রায় ৫ হাজার গাছও কেটে ফেলে, যা পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের সত্যতা পাওয়া যায়। অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ফরিদ আহমেদকে এই দণ্ড দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, একেএইচ জিস্টিকস লিমিটেড কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে পাহাড় কাটা, পুকুর ভরাট এবং গাছ কাটার প্রমাণ মিলেছে। পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে তারা কনটেইনার টার্মিনাল নির্মাণ করছিল এবং কোনো সংস্থার লাইসেন্স সংগ্রহ করেনি। তাই কনটেইনার টার্মিনাল নির্মাণের পুরো কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সীতাকুণ্ডে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং পাহাড় কাটা ও জলাশয় ভরাটের মতো অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক অস্ত্র না বানানোর ২০ বছরের প্রস্তাব ইরানের: দাবি ট্রাম্পের

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০১:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬