ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মী খুন, দুই বোন গুলিবিদ্ধ: জেএসএস-এর বিরুদ্ধে অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসভবনে ঢুকে ধর্মভিত্তিক চাকমা (৪৫) নামে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় নিহত ধর্মসিং চাকমার দুই বোনও গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ-এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি এবং ধনজয় চাকমার ছেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধর্মসিং চাকমা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় জনসংহতি সমিতির (জেএসএস) ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। পালানোর চেষ্টা করার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ইউপিডিএফ-এর পক্ষ থেকে এই হামলার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করা হয়েছে। তবে এ বিষয়ে জেএসএস-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর ও কুতুকছড়ির বিভিন্ন অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কুতুকছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মী খুন, দুই বোন গুলিবিদ্ধ: জেএসএস-এর বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ১২:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬