ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গরমের মধ্যে স্বস্তির বার্তা: দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশে তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, বৃষ্টির পাশাপাশি সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দেওয়া পূর্বাভাসে সিনপটিক অবস্থার কথা উল্লেখ করে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

গরমের মধ্যে স্বস্তির বার্তা: দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ১০:১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬