ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কমার সম্ভাবনায় এশিয়ার বাজার খোলার পরপরই তেলের দাম কমতে শুরু করে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১ শতাংশের বেশি কমে ৯৮.০৫ ডলারে নেমে এসেছে।
একইভাবে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমে ৯৪ ডলারের নিচে অবস্থান করছে। এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছিল এবং দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং যুদ্ধবিরতির ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে স্বস্তি ফিরিয়ে এনেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পাকিস্তানের মাটিতে ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ইঙ্গিতও তেলের বাজার নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করছে। কূটনৈতিক এই উদ্যোগগুলো সফল হলে জ্বালানি তেলের দাম আরও স্থিতিশীল হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 

























