ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

তেহরানে ইরানি স্পিকারের সঙ্গে পাক সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইরান সফরকালে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সূত্রমতে, জেনারেল আসিম মুনির একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে গত বুধবার তেহরানে পৌঁছান। ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান মূলত যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বার্তা এবং পরবর্তী পর্যায়ের আলোচনার রূপরেখা নিয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এসেছেন। সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও ফলপ্রসূ বৈঠক করেছেন। উল্লেখ্য, এর আগে গত শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইরানি দলের নেতৃত্ব দিয়েছিলেন স্পিকার কালিবাফ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল

তেহরানে ইরানি স্পিকারের সঙ্গে পাক সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট সময় : ০৫:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬