ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শরীয়তপুরে হামের প্রকোপ: হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যু

শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ছয় দিন পর জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। এই ঘটনায় জেলাজুড়ে নতুন করে হামের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল তীব্র জ্বর ও কাশিসহ হামের লক্ষণ নিয়ে জাহিদকে হাসপাতালে ভর্তি করা হয়। জেলাজুড়ে সম্প্রতি হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং প্রতিদিনই নতুন নতুন আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত ১৬৭ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে বর্তমানে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, মৃত শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল, তবে ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়। সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহর সফর নিয়ে রাজনৈতিক উত্তাপ

শরীয়তপুরে হামের প্রকোপ: হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬