ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ইরাকে কুর্দি শিবিরে ড্রোন হামলা, প্রাণ হারালেন এক নারী

ইরাকের উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর ওপর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে সুলাইমানিয়া শহরের কাছে একটি ক্যাম্পে চালানো এই হামলায় এক নারী যোদ্ধা নিহত এবং আরও অন্তত তিনজন আহত হয়েছেন। নির্বাসিত কুর্দি গোষ্ঠী ‘কোমালা’ এই হামলার জন্য সরাসরি ইরান ও তাদের সহযোগী মিলিশিয়া বাহিনীকে দায়ী করেছে।

কুর্দিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ইরান থেকে আসা দুটি বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে অন্য একটি ড্রোন ক্যাম্পে আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। ইরান দীর্ঘদিন ধরেই এই কুর্দি গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আসছে। গত সপ্তাহে ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তজনা প্রশমনের পর কুর্দিস্তানে এটিই প্রথম বড় ধরনের কোনো হামলা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

ইরাকে কুর্দি শিবিরে ড্রোন হামলা, প্রাণ হারালেন এক নারী

আপডেট সময় : ০২:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬