ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিতে জোর: ফ্রান্সের সাথে ইন্দোনেশিয়ার নতুন কৌশলগত চুক্তি

প্রতিরক্ষা খাতে নিজেদের সক্ষমতা বাড়াতে ফ্রান্সের সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। সম্প্রতি প্যারিসের এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, প্রযুক্তি বিনিময় এবং শিল্প উন্নয়নে নতুন সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

ইন্দোনেশিয়ার সরকারি সূত্রমতে, এই সহযোগিতার অন্যতম লক্ষ্য হলো স্থানীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক সমরাস্ত্রের মজুদ গড়ে তোলা। ইন্দোনেশিয়া ফ্রান্সকে ইউরোপীয় অঞ্চলে তাদের অন্যতম প্রধান কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করছে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ফ্রান্সের কাছ থেকে ৪২টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ৮.১ বিলিয়ন ডলারের একটি বিশাল চুক্তি করেছিল জাকার্তা।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দোনেশিয়ার এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশটি একদিকে যেমন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা অংশীদারিত্ব বজায় রাখছে, অন্যদিকে রাশিয়া ও ব্রিকস জোটের সাথেও ভারসাম্য রক্ষা করছে। বিশেষ করে বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ মালাক্কা প্রণালীর ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ার এই সামরিক আধুনিকায়ন বৈশ্বিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিতে জোর: ফ্রান্সের সাথে ইন্দোনেশিয়ার নতুন কৌশলগত চুক্তি

আপডেট সময় : ১১:৪৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬