ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ, বাইরে বিক্ষোভকারীদের হট্টগোল

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসভবনে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনা তৈরি হয়েছে। হাসনাত আবদুল্লাহর সফরের খবর পেয়ে একদল যুবক ওই বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে তারা হাসনাত আবদুল্লাহকে নানা প্রশ্ন করেন এবং সাবেক মেয়রকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যায়িত করেন।

এ বিষয়ে সাবেক মেয়র মনজুর আলম জানান, চট্টগ্রামে একটি কর্মসূচিতে অংশ নিতে এসে হাসনাত আবদুল্লাহ তাকে ফোন করেছিলেন এবং তার আমন্ত্রণে দুপুরে খাবার খেতে বাসায় আসেন। তবে বাসার বাইরে যুবকদের অবস্থানের বিষয়ে হাসনাত আবদুল্লাহ নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করে বিকেল সাড়ে ৫টার দিকে বিদায় নেন।

নিজেকে নির্দোষ দাবি করে মনজুর আলম বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের দোসর নন। অতীতে বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হলেও ২০১৫ সালের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন। তার বিরুদ্ধে কোনো মামলাও নেই বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রিল্যান্সারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাংলাদেশে পেপাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ, বাইরে বিক্ষোভকারীদের হট্টগোল

আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬