ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, ৯০টি পদে চাকরির সুযোগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৩টি ক্যাটাগরিতে ৯০টি পদে এই নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদের জন্য আগামী ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর এবং গাড়িচালকসহ বেশ কিছু পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদেও জনবল নেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে।

আগ্রহী প্রার্থীদের বয়স ২০২৬ সালের ১ এপ্রিল তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত শর্তাবলি ও যোগ্যতা বিপিএসসির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, ৯০টি পদে চাকরির সুযোগ

আপডেট সময় : ০৩:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬