ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির বড় সুযোগ, আবেদন চলবে ২৩ এপ্রিল পর্যন্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৪টি ক্যাটাগরিতে ৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি ও এইচএসসি পাস করা প্রার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচিতদের দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনকারীদের বয়স ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো হলফনামা বা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পদের ধরন অনুযায়ী টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৫৬ টাকা থেকে ১৬৮ টাকা পর্যন্ত আবেদন ফি জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ২৩ এপ্রিল বিকেল ৫টা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির বড় সুযোগ, আবেদন চলবে ২৩ এপ্রিল পর্যন্ত

আপডেট সময় : ০৩:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬