ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ইসরাইলি সেনা প্রত্যাহার ও যুদ্ধ বন্ধে কাজ করছে লেবানন: প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানিয়েছেন, ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করতে এবং লেবানন থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রধানমন্ত্রী সালাম এই মন্তব্য করেন।

সংবাদ সংস্থা এএফপি’র বরাত দিয়ে প্রধানমন্ত্রী সালাম বলেন, ‘এই যুদ্ধ বন্ধ করা, আমাদের সমস্ত ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করা, সকল বন্দির মুক্তি, ধ্বংস হয়ে যাওয়া গ্রাম ও শহর পুনর্গঠন এবং বাস্তুচ্যুতদের নিরাপদে তাদের নিজ নিজ স্থানে ফিরে আসা নিশ্চিত করতে আমরা কাজ চালিয়ে যাব।’

লেবাননের ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধ শুরুর বার্ষিকীর প্রাক্কালে দেওয়া এক ভাষণে তিনি আরও বলেন, ‘যুদ্ধ বন্ধের জন্য আমরা আলোচনার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’ আগামী মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে নির্ধারিত বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২৫ জুলাই

ইসরাইলি সেনা প্রত্যাহার ও যুদ্ধ বন্ধে কাজ করছে লেবানন: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬