ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে প্রসূতি ও নবজাতক সেবায় নির্মিত হচ্ছে বিশেষায়িত ক্লিনিক

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুকনপুর গ্রামে গ্রামের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রবাসীদের সংগঠন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে একটি বিশেষায়িত ক্লিনিক নির্মাণ করছে। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে আলি খাঁ নদীর তীরে নির্মিতব্য ‘আত-তাকওয়া’ মেটারনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার বিকেলে এক বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মানবিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি বলেন, এই ক্লিনিক শুধু একটি স্থাপনা নয়, এটি একটি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আশার আলো। গ্রামের অবহেলিত প্রসূতি মা ও নবজাতকের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে এমন উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত জরুরি।

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু ও শাহ মো. হেলাল অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন। বিচারপতি আরও বলেন, প্রবাসীদের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর জন্য তাদের দোরগোড়ায় সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও মানসম্মত স্বাস্থ্যসেবার অভাব রয়েছে, ফলে দরিদ্র মানুষ সামান্য চিকিৎসার জন্যও দূর-দূরান্তে ছুটতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে প্রবাসীদের এই উদ্যোগ কেবল প্রশংসার যোগ্যই নয়, বরং অনুকরণীয়ও বটে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদি হাসান, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রজেক্টের উপদেষ্টা ছহুল এ মুনিম ও আব্দুল হক আবু, অধ্যক্ষ খলিলুর রহমান, ফাউন্ডার এখলাছুর রহমান লায়েক, প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছানাওর আহমদ সিতাব, গহরপুর জামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী এবং গহরপুর ছাত্র…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে প্রসূতি ও নবজাতক সেবায় নির্মিত হচ্ছে বিশেষায়িত ক্লিনিক

আপডেট সময় : ০২:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬