ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে অনিশ্চয়তা, মার্কিন ভাইস প্রেসিডেন্টের আশাবাদ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি হওয়া এখনও সম্ভব। তবে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি না হওয়ায় একটি ‘চূড়ান্ত প্রস্তাব’ দিয়ে ইসলামাবাদ ত্যাগ করেছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেছেন।

ওই কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভ্যান্স আলোচনা শেষে এই বিশ্বাস নিয়ে ফিরেছেন যে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে দরকষাকষিতে ইরানের হাতে ঠিক কতটা শক্তি আছে, সে বিষয়ে দেশটির শাসকদের মধ্যে ভুল ধারণা রয়েছে। দীর্ঘ আলোচনা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের নিয়ে শান্তি কাঠামো তৈরি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার স্থায়ী সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে অনিশ্চয়তা, মার্কিন ভাইস প্রেসিডেন্টের আশাবাদ

আপডেট সময় : ১২:৫৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬