ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত খোলার আশ্বাস: মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজার পুনরায় সচল করতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত সময়ের মধ্যে খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রবাসে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়াতে সহায়ক হবে।

রোববার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান। বৈঠকে তিনি সিলেটে ছিনতাই ও রাহাজানি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলেন, এক সপ্তাহের মধ্যে ইতিবাচক ফলাফল দেখতে চান। দেশের প্রেক্ষাপটে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশাসন ও নেতৃবৃন্দ সক্রিয় আছেন এবং গত মাসের তুলনায় এই মাসে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবুও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যাতে কোনো অভিযোগ শুনতে না হয়।

মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসা প্রবাসীদের পুনরায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভিসা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভিসা এক্সটেনশন করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিতে নিহত প্রবাসীদের দেশে আনা হচ্ছে এবং যারা প্রবাসে থাকতে চান তাদের নিরাপত্তায় মিশনগুলো কাজ করছে।

সম্প্রতি মালয়েশিয়া সফরের অর্জন সম্পর্কে মন্ত্রী জানান, জয়েন্ট ভেঞ্চার স্বাক্ষর ফলপ্রসূ ও সফল হয়েছে। সেখানে অনুষ্ঠিত বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘ব্রাদার’ হিসেবে সম্বোধন করেছেন। ফ্যাসিস্ট সরকারের সময় মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ছিল, যা খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যে সরকার সবদিকেই কাজ শুরু করেছে এবং শীঘ্রই ইতিবাচক ফলাফল দেখা যাবে।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রী সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বিজিবির উদ্দেশে বলেন, যেসব রুটে চোরাচালান হয় তার একটি ম্যাপ দিতে হবে এবং বিশেষ করে তেলের ডিপোতে চেক দেওয়া প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত খোলার আশ্বাস: মন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৫:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬