ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

রেদওয়ান রনি পরিচালিত আলোচিত বাংলা সিনেমা ‘দম’ মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক সমাগম ধরে রেখেছে। এবার আটলান্টিক পাড়ি দিয়ে সিনেমাটি পৌঁছে গেছে মার্কিন মুলুকে। গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে মুক্তি পেয়েছে আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত এই ছবিটি। সেখানেও ভালো সাড়া ফেলতে পারবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমার অন্যতম পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।

রাজ হামিদ জানান, ‘দম’ সিনেমার মুক্তির জন্য তারা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন এবং এরই মধ্যে দারুণ সাড়া পেয়েছেন। প্রাথমিকভাবে নিউইয়র্ক ও লস এঞ্জেলেসের মতো বড় শহরগুলোতে মুক্তির পরিকল্পনা থাকলেও, দর্শকদের অভূতপূর্ব আগ্রহের কারণে মোট সাতটি শহরে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। শহরগুলো হলো কুইন্স (নিউইয়র্ক সিটি), নর্থ হলিউড (লস এঞ্জেলেস), মনিরো ভ্যালি (গ্রেটার লস এঞ্জেলেস), চিনো হিলস (সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া), আরিজোনার টেম্পি ও চ্যান্ডলার, এবং কলোরাডোর বিভিন্ন থিয়েটার।

তিনি আরও বলেন, ‘বনলতা’ সিনেমার পর ‘দম’ দর্শক টানতে পারবে কিনা, তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও প্রচারণার পর আমরা এর বিপুল সাড়া দেখে আশান্বিত হয়েছি। মুক্তির আগেই সিনেমার অগ্রিম টিকিট বিক্রিও সন্তোষজনক।

রাজ হামিদ উল্লেখ করেন, উত্তর আমেরিকায় বাংলা সিনেমার অবস্থান ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। এখানে তামিল ও বলিউড সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাও ভালো করছে। ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’র মতো ছবিগুলোর পর এবার ‘বনলতা’ ও ‘দম’ একইসাথে চলছে। এটি বাংলা সিনেমার জন্য একটি ইতিবাচক দিক।

আগামী ১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ‘দম’। এছাড়া যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলান্টাসহ আরও অনেক শহরে সিনেমাটি প্রদর্শিত হবে। রাজ হামিদ আশা করছেন, ১৭ এপ্রিলের পর আরও বেশি রাজ্যে মুক্তি পেলে বিপুল সংখ্যক দর্শক ছবিটি দেখতে পারবেন। দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও আগামী ২৪ এপ্রিল থেকে ‘দম’ মুক্তি পেতে যাচ্ছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সারভাইভাল ও ইমোশনধর্মী সিনেমাটি মফস্বলের দর্শকদের মন জয় করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

এদিকে, ঈদে মুক্তিপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’ এবার অংশ নিতে যাচ্ছে ‘লন্ডন বেঙ্গলি’ ফিল্ম ফেস্টিভ্যালে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের নবম আসরে ছবিটির ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

আপডেট সময় : ০৬:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬