ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হাবিপ্রবিতে শিক্ষকের হামলায় শিক্ষার্থী গুরুতর আহত, আটক ১

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী জুয়েল ইসলামকে পুলিশ আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী নাফিস মোর্শেদ চৌধুরী তার দুই সহপাঠীর সঙ্গে বাঁশেরহাট বাজার সংলগ্ন বিসিএস গলিতে হাঁটছিলেন। এ সময় মো. সজিব (২৬) ও মো. জুয়েল ইসলামের (৩৫) নেতৃত্বে স্থানীয় একদল যুবক তাদের পথরোধ করে। যুবকরা শিক্ষার্থীদের সঙ্গে অশালীন মন্তব্য শুরু করলে প্রতিবাদ করেন নাফিস ও তার সহপাঠীরা। এর জেরে উত্তেজিত হয়ে ওঠে যুবকরা।

জুয়েলের নির্দেশে সজিব বাঁশ দিয়ে নাফিসের কপালে প্রচণ্ড আঘাত করে। এতে তার কপাল গুরুতরভাবে কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এই ঘটনার প্রতিবাদে রাত একটায় শিক্ষার্থীরা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় হাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।

প্রক্টর অধ্যাপক ড. মোঃ নওশের ওয়ান বলেন, এই হামলার ঘটনায় আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরননবী জানান, শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

হাবিপ্রবিতে শিক্ষকের হামলায় শিক্ষার্থী গুরুতর আহত, আটক ১

আপডেট সময় : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬