বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে রমনা পার্ক ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু এবং দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও, ফানুস, আতশবাজি এবং শব্দদূষণ সৃষ্টিকারী বাঁশি ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রবিবার বিকেলে রমনা পার্কের বটমূলে নববর্ষ উপলক্ষে আয়োজিত নিরাপত্তা মহড়া পরিদর্শনকালে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ার এই তথ্য জানান। তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে রাজধানীজুড়ে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। এই উৎসব নির্বিঘ্ন করতে পুরো ঢাকাকে নয়টি সেক্টর এবং চৌদ্দটি সাব-সেক্টরে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















